Logo
Logo
×

বিশেষ সংবাদ

নিজ অর্থায়নে প্রধান বাড়ির সড়কের ঢালাই করেন নবী হোসেন প্রধান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

নিজ অর্থায়নে প্রধান বাড়ির সড়কের ঢালাই করেন নবী হোসেন প্রধান
Swapno



নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড দেওভোগ বাংলাবাজার প্রধান বাড়ি এলাকার সড়কটি নিজ অর্থায়নে আরসিসি ঢালাই করেন প্রধান বাড়ি মসজিদ কমিটির সভাপতি নবী হোসেন প্রধান ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জণসংখ্যা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন রাজু।

 

 

গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধান বাড়ি এই সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন মুন্সি, লিটন প্রধান, লাভলু, সেন্টু প্রধান, হাসান প্রধান, এবাদুল হোসেন সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।  

 

 

এসময় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জণসংখ্যা বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন রাজু বলেন, এই প্রধান বাড়ি সড়কটি র্দীঘ ১৫ বছর ধরে বেহাল দশা। এই সড়কটি দিয়ে প্রায় ৩০০ থেকে ৪০০ লোক চলাচল করেন। অল্প বৃষ্টি আসলে সড়কটিতে কাঁদা ও হাটু পানি জমে থাকে।

 

 

আমরা এই এলাকার লোকজন অনেক বার এই ওয়ার্ডের মেম্বারকে সড়কটি সংস্কার করার কথা বলেছি, অনেক বার ইউনিয়ন পরিষদেও লিখিত ভাবে সড়কটি সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু কোন মেম্বার এই সড়কটি সংস্কার করেন নাই। তাই আমি ও নবী হোসেন প্রধান মিলে নিজ অর্থায়নে সড়কটি আরসিসি ঢালাই করে দিচ্ছি।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন