Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর বরফকল মাঠটি দখল নেওয়ার পায়তারা হচ্ছে: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ পিএম

খানপুর বরফকল মাঠটি দখল নেওয়ার পায়তারা হচ্ছে: মেয়র আইভী
Swapno


 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,  শেখ রাসেল পার্কটি প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে মাঠটি সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সময় করে দিবো,যাতে মাঠটি ঠিক থাকে ও সকলে খেলতে পারে। আপনারা সন্তানের প্রতি খেয়াল রাখবেন যাতে তারা মাদকের দিকে যেতে না পারে।

 

 

ইতিমধ্যেই আমরা ডিএসএস ক্লাব মাঠ করে দিয়েছি, এ রকম বন্দর অনেকগুলো মাঠ আছে। আমি অনুরোধ করবো, যারা নারায়ণগঞ্জের প্রাক্তন জাতীয় খেলোয়ার, তারা যাতে ওই মাঠ গুলোর বিষয়ে যত্নশীল হন। খানপুর বরফকল মাঠটিও নিয়ে যাওয়ার পায়তারা হচ্ছে। আমি অনুরোধ করবো, ওই মাঠটি রক্ষা করার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন।  

 

 

গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দেওভোগ শেখ রাসেল পার্ককে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খেলায় বঙ্গসাথী ক্লাব ৫-১ গোলৈ সোনালী অতীত (ইউকে) হারিয়ে বিজয়ী হয়।  এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির। 

 

 

এনসিসি ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন মনা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহামেদ আলী রেজা উজ্জল, জামাল উদ্দিন (সোনালী অতীত .ইউকে) মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন