Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৬ পিএম

সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী
Swapno



সোনারগাঁয়ে স্ত্রী পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে সাইদুর রহমানকে (৩৫) গেস্খফতার করেছে র‌্যাব-১১। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার  একমাত্র আসামী সাইদুরকে গ্রেফতার করা হয়। সাইদুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাংাকান্দি গ্রামের সুদার ছেলে।  

 

 

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ভিকটিম আঁখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মাদকাসক্ত ছিল এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়শই ভিকটিমের সাথে পারিবারিক কলহে লিপ্ত হত।

 

 

এই পারিবারিক কলহের এক পর্যায়ে গত ২ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। মারধরের সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী দৌঁড়ে পালিয়ে যায়।

 

 

পরবর্তীতে উক্ত ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, আসামী সাইদুলের বিরুদ্ধে তার খালাতো ভাই তুহিন (১৬) কে পিটিয়ে হত্যার অভিযোগ আছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন