Logo
Logo
×

বিশেষ সংবাদ

জন্মদিনে জনগণের ভালবাসায় সিক্ত হলেন প্যানেল মেয়র বাবু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ এএম

জন্মদিনে জনগণের ভালবাসায় সিক্ত হলেন প্যানেল মেয়র বাবু
Swapno



জন্মদিনে জনগণের ভালবাসায় সিক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের প্যানেল মেয়র ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পাইকপাড়ায় পারিবারিক আয়োজনে যুব সমাজের প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী নিয়ে নানা আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়।

 

 

এসময় জন্মদিনে কয়েকশ যুব সমাজ প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত করেন আব্দল করিম বাবুকে। প্যানেল বাবুর স্ত্রী ফারহানা করিম বলেন, তিনি চমৎকার একজন মানুষ এবং চমৎকার ব্যক্তিত্ব উনার। উনি দিনের বেশীরভাগ সময় জনগণকে নিয়ে থাকেন। পরিবারকে সেভাবে হয়তো বেশী সময় দিতে পাড়েননা। তবে পরিবারের বড় সমস্যাগুলো উনিই সমাধান করেন।

 

 

আমি তার অর্ধাঙ্গী হিসেবে যুতটুকু পাড়ি উনাকে সার্পোট দেওয়ার চেষ্টা করি। বর্তমানে আমার ছেলে উনাকে সার্পোট করে। আমরা চাই উনি যাতে আরো সামনে এগিয়ে যেতে পারেন এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। আমি তার স্ত্রী হিসেবে তাকে নিয়ে গর্ববোধ করি, শুভ জন্মদিন; আপনারা উনার জন্য সবাই দোয়া করবেন।

 

 

প্যানেল বাবুর ছেলে এমআরকে রিয়েন বলেন, যার হাত ধরে হাটা শিখেছি, যার কোলে বসে জ্ঞান অর্জন করেছি। যার কাছ থেকে কোনটা খারাপ, কোনটা ভাল সেটা বুঝতে শিখেছি। আজকে সেই মানুষটার জন্মদিন, শুভ জন্মদিন বাবা; তোমাকে খুব ভালবাসি বাবা। তোমার ছেলে হিসেবে অনেক গর্ববোধ করি। আই থিংক ইউ আর দ্যা বেষ্ট ফাদার ইন দ্যা ওয়ার্ল্ড।

 

 

মানুষের জন্য করে তুমি যে ভালবাসা জুগিয়েছো। আজকে তোমার জন্য হাজার হাজার মানুষ আমাদের ভালবাসে, স্নেহ করে ও সম্মান করে; সবই তোমার জন্য বাবা। আমার দাদা হয়তো এতকিছু দিয়ে যেতে পারেননি। তুমি আমাদের জন্য যতকিছু দিয়ে যাচ্ছো।

 

 

তুমি আমাকে একটা কথা বলেছিলে, কখনো বড় ব্যবসায়ী না হয়ে বড় মানুষ হইও বাবা। মানুষের পাশে দাড়িও; মানুষের সেবায় থেকো। সেভাবেই আমি চলার চেষ্টা করছি বাবা। আল্লাহ তোমার নেক হায়াৎ দান করুক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন সর্বদা মানুষের সেবা করে যেতে পারে।

 

 

নাসিক প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুল করিম বাবু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সকল বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি বাবু যা কিছু হয়েছি। আমার সবচেয়ে বড় পাওয়া আপনাদের ভালবাসা। আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আজকে আমি দুইবার কাউন্সিলর ও প্যানেল মেয়র নির্বাচিত হয়েছি।

 

 

আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাক দিবেন। আমি আশা করি আপনাদের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো। সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

 

 

১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ও শাহিন খানমের সংসারে জন্মগ্রহন করেন আব্দল করিম বাবু। পাইকপাড়া আমিনামঞ্জিলে বেড়ে উঠা বাবু আজ নারায়ণগঞ্জবাসীর জন্য গর্ব।

 

 

টাঙ্গাইলের আওয়ামীলীগ পরিবারে ফারহানা করিমের সাথে বিবাহ বন্ধনে যুক্ত হন বাবু। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। প্যানেল মেয়র বাবু একজন সফল ব্যবসায়ী হিসেবে তীলে তীলে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান এবং তার সামাজিক কার্যক্রম ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১৭ নং ওয়ার্ডে দুই দুইবার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত  হন।

 

 

এবার ২০২২ সালের প্যানেল মেয়র নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন এই জনপ্রিয় জনপ্রতিনিধি। খাদ্য সহায়তা, অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ, চিকিৎসা সহায়তা, মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ; সুখে-দু:খে সব সময় মানুষের পাশে থেকে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 

 

 

করোনা মহামারী চলাকালেও মানুষের বিভিন্ন সমস্যায় ও মানবসেবায় নিজেকে সব সময় নিয়োজিত রেখেছেন। দল-মত নির্বিশেষে এলাকাবাসী সকলেই তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন