Logo
Logo
×

বিশেষ সংবাদ

ক্যাসিনো জুয়া বন্ধের দাবীতে  সচেতন জনতার মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

ক্যাসিনো জুয়া বন্ধের দাবীতে  সচেতন জনতার মানববন্ধন
Swapno



বাংলাদেশে সকল প্রকার অনলাইন স্পোর্টস বেটিং বন্ধের দাবীতে “ছাত্র ও যুবসমাজকে রক্ষা করো, মোবাইল অনলাইন ক্যাসিনো জুয়া বন্ধ করো, অনলাইন ক্যাসিনো জুয়া বন্ধ করো বাংলাদেশকে রক্ষা করো” শ্লোগানে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সচেতন জনতা।

 

 

বুধবার (৮ ফেব্রুয়ারী ) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন জনতার উপদেষ্টা রাশেদুল ইসলাম নিপু,সহকারী উপদেষ্টা এসকে সাইদ, শাহ আলম, শাহীন, বাবলু, মহিউদ্দিন, মেহেদী, মিঠু, রহমান, সালাহউদ্দিন, জুয়েল, রাসেল প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন,অনলাইনে ক্যাসিনো জুয়া এখন মারাত্মক আকার ধারন করে সমাজের প্রতিটি স্তরে মানুষকে পথের ফকির বানাচ্ছে। এ জুয়া খেলায় যুক্ত হয়ে পড়েছে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ। মোবাইল ফোনের মাধ্যমে এ জুয়া খেলে অনেকেই সর্বশান্ত হচ্ছে আর কিছু কিছু মানুষ বিশাল অট্রালিকা গড়ে তুলছেন।

 

 

এ জুয়ার ফলে অনেক পরিবার এখন নিঃস্ব হয়েছে এবং অনেকের সংসার ধ্বংস হয়ে গেছে। তারা আরও বলেন, মেলবেট, এক্সওয়ান বেট, বেট ৩৬৫, বাজি, এলবিবেট, বেটওয়ে, সেট স্পোর্টস, বিটএক্স, টাসকি, উইকেটসহ বিভিন্ন নামীয় এ মোবাইল ক্যাসিনো জুয়া খেলাগুলো বন্ধ করার জন্য আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছি এবং নারায়ণগঞ্জ ছাড়া ঢাকাতেও আমরা মানববন্ধন কর্মসুচি পালন করেছি।

 

 

এ সকল ক্যাসিনো জুয়া খেলা বন্ধ করার জন্য। আমরা আশাবাদী দেশের মানুষকে রক্ষার জন্য ক্যাসিনো জুয়া বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগন অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবেন।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন