Logo
Logo
×

বিশেষ সংবাদ

গুলি করে কাজল’কে হত্যার প্রতিবাদে শহরে দেড়শ হোটেল-রেস্তোঁরা বন্ধ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

গুলি করে কাজল’কে হত্যার প্রতিবাদে শহরে দেড়শ হোটেল-রেস্তোঁরা বন্ধ
Swapno



নারায়ণগঞ্জ চাষাঢ়ায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের ম্যানেজার শফিউল আলম কাজল গুলি করে হত্যার ঘটনার বিচার দাবিতে এক ঘণ্টা শহরের দেড়শ হোটেল-রেস্তোঁরা বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মালিক ও কর্মচারীরা।

 

 

গতকাল  বুধবার (৮ফেব্রুয়ারি) নগরীর ২নং রেল গেটস্থ মনির হোটেলের সামনে নারায়ণগঞ্জ হোটেল-রেস্তোঁরা মিষ্টান্ন মালিক সমিতির আয়োজনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। নারায়ণগঞ্জ জেলা হাটেল-রেস্তোঁরা মিষ্টান্ন মালিক সমিতির সভাপতি ও মনির হোটেলের মালিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন, মালিক সমিতির সাধারণ সনম্পাদক মাউরা হোটেলের মালিক আবু হেনা। 

 

 

যুগ্ম সম্পাদক মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মোক্তার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সীতারাম মোদক, হাজী জামাল উদ্দিন, জাফর তালুকদার, মাদব ঘোষ, ত্রীনাথ ঘোষ, নীল কমল ঘোষ, রঘুনাথ মোদক, বোস কেবিনের স্বত্বাধিকারী বোম্বাই, খাজা সুইট প্রবীর কুমার ঘোষ সহ কর্মচারী বৃন্দ।

 

 

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় অবস্থিত সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের ম্যানেজার শফিউল আলম কাজলকে প্রকাশ্রে গুলি ছোড়ার ঐ ভবনের মালিক। পরে গত ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মো.শফিউল আলম কাজল মারা যায়। নিহত কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে।

 

 

তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ অভিযুক্ত আসামী বাবা ও ছেলেকে গ্রেফতার করেন ও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেয় পুলিশ। এই ঘটনায় গতকাল নারায়ণগঞ্জ হোটেল-রেস্তোঁরা মিষ্টান্ন মালিক সমিতি এক ঘন্টা তাদের হোটেল বন্ধ রেখে প্রতিবাদ জানান ও অভিযুক্ত আসামীদের ফাসির দাবী করেন।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন