Logo
Logo
×

বিশেষ সংবাদ

শহিদুল্লাহকে জেলা জাসাসের শুভেচ্ছা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

শহিদুল্লাহকে জেলা জাসাসের শুভেচ্ছা
Swapno



ফতুল্লা থানা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ শহিদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা জাসাসের নেতৃবৃন্দ। ৭ ফেব্রুয়ারী সন্ধায় কুতুবপুর দেলপাড়াস্থ হাজী শহিদুল্লাহর বাস ভবনে এ শুভেচ্ছা বিনিময়ে করেন জাসাস নেতৃবৃন্দ।

 

 

আর উপস্থিত ছিলেন জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সহ- সাংগঠনিক সম্পাদক আব্বাসউদ্দীন আশিক, সহ-দফতর সম্পাদক আবদুল হালিম মুছা, জাসাস নেতা আবদুর রাজ্জাক রাজা, মনির হোসেন, হুমায়ুন কবির, আয়নাল হক  সহ ফতুল্লা থানার অন্তর্গত ৫ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাজী মোঃ শহিদুল্লাহ বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা কর্মী  আমার আত্মার আত্মীয়, আমি কখনো পদের জন্য রাজনীতি করিনি, বিএনপি কে ভালবেসে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি, সে কাজের পুরস্কার হিসেবে দল আমাকে এই পদ দিয়েছে।

 

 

আমি সবাইকে নিয়ে দলের জন্য কাজ করবো। জাসাস একটি সুন্দর রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের প্রতিটি নেতা অত্যান্ত ভদ্র ও সামাজিক। আমি আশা নয় বিশ্বাস করি বিএনপির প্রতিটি কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ থাকবে এবং জাসাসের নেতৃবৃন্দকে সঠিক মূল্যায়ন করা হবে।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন