এমএ রশিদের সুস্থ্যতা যুবলীগ নেতা মনির মেম্বারের দোয়া কামনা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম
বন্দর উপজেলা চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ আরোগ্য লাভ করায় শোকরানা দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন ধামগড় ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সদস্য যুবলীগ নেতা মনির হোসেন। তিনি বুধবার ৮ফেব্রুয়ারী বাদ আছর ধামগড় ইউনিয়নস্থ স্থানীয় কয়েকটি মসজিদে দোয়ার আয়োজনও করেন।
এমএ রশিদের সুস্থ্যতায় এক প্রতিক্রিয়ায় মনির মেম্বার জানান,মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের বিপ্লবী সভাপতি এমএ রশিদ ভাইয়ের সুস্থ্যতায় আল্লাহর দরবারে অশেষ মেহেরবানী জানাই। পাশাপাশি দোয়া চাই তিনি যেন দীর্ঘ জীবন লাভ করেন।
বন্দর উপজেলায় এমন নেতা কখনো আসবে। যে নিজের চিন্তা না করে দলের কর্মীদের কথা সব সময় ভাবেন। দলকে সুসংগঠিত করতে সব সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে পরামর্শ দেন। আমি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ভাইয়ের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। এন. হুসেইন/ জেসি


