Logo
Logo
×

বিশেষ সংবাদ

আন্তর্জাতিক সংস্থা ক্যাপ এর স্বীকৃতিতে না.গঞ্জ শাখার আনন্দ উদযাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

আন্তর্জাতিক সংস্থা ক্যাপ এর স্বীকৃতিতে না.গঞ্জ শাখার আনন্দ উদযাপন
Swapno

স্বাস্থ্য পরীক্ষায় ল্যাব এইডের ধানমন্ডি ল্যাবরেটরি শাখাকে কলেজ অব আমেরিকান প্যাথলজি ক্যাপ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হলে নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে  কেক কেটে আনন্দ উদযাপন করা হয়েছে।

 

 

গত ৯ ফেব্রুয়ারী রাতে নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখার ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ল্যাব এইড ধানমন্ডি শাখার ল্যাবরেটরিকে সম্প্রতি ক্যাপ আ্যাক্রেডিটেশন প্রদান করায় আনন্দঘন পরিবেশে উৎসবের আমেজে কেক কাটার মধ্য দিয়ে খুশী উদযাপন করা হয়।

 

 

যার ফলে সারা বিশ্বে ক্যাপের আ্যাক্রেডিটেশন প্রাপ্ত আট হাজার প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশী ডায়াগোনেষ্টিক ল্যাব এইডের নামটিও যুক্ত হলো। যা বাংরাদেশের জন্য একপি গৌরবের বিষয়। ক্যাপ এর বিশেষজ্ঞ দল ল্যাব এইডের বিগত দুই বছরের সকল ল্যাবরেটরি টেষ্ট ও রিপোর্টের মান এবং কর্মীদের যোগ্যতা পরীক্ষা করে ল্যাব এইড কে এই আ্যাক্রিডেশন প্রদান করে।  

 

 

ক্যাপ এর অ্যাক্রেডিটেশন পাওয়ার কারণে এখন থেকে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি প্রযুক্তি ও সঠিক রিপোর্ট বিশ্বব্যাপী ডাক্তারদের কাছে গ্রহন যোগ্যতা এমনটাই আশা ব্যক্ত করেছেন ল্যাব এইড কর্তৃপক্ষ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন