কুতুবপুরকে সিসিটিভির আওতায় আনা হবে : চেয়ারম্যান সেন্টু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরে শাহী মহল্লা আমতলা ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, এলাকায় অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। একটা এলাকায় চুরি ডাকাতি কমাতে একটা দারোয়ানের পক্ষে সম্ভব না ।
আমি চাচ্ছি পুরো কুতুবপুর এড়িয়া সিসিটিভির আওতায় আনবো । আর এতে করে করে অপরাধীরা কোন অপরাধ করতে সাহস পাবে না। তবে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে ।আপনারাই অপরাধীদের প্রতিহতো করবেন। গুটি কয়েক মাদক ব্যবসায়ীদের ভয়ে আপনারা চুপ থাকবেন না । আমি আছি আপনাদের সাথে আপনারা আমাকে সহযোগীতা করেন।
১০ ফেব্রুয়ারী শুক্রবার শাহী মহল্লা আমতলা এলাকায় শাহী মদিনা জামে মসজিদের সভাপতি এম.ও এফ খোকনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।
সেখানে প্রধান উপদেষ্টা কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এমওএফ খোকন,মেম্বার বাবুল মিয়া, বি.এম ডা.আনোয়ার হোসেন,আব্দুল ওহাব, নুরুল আমিন, তারিকুল ইসলাম তারেক, হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, ডা. মো. আলাউদ্দিন, মো. মাহাবুব।
উক্ত কমিটির সভাপতি শওকত আলী সুজন, সহ-সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি মিজান, সহ সভাপতি নুরুল আমিন, সহ সভাপতি ডা. মাহাবুব,সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, সহ সম্পাদক মুক্তার হোসেন, সহ সম্পাদক মিন্টু, সাংগঠনিক ইমন, সহ সাংগঠনিক ডা.সাইফুল, কোষাধক্ষ্য নাসির মিয়া, সহ-কোষাধক্ষ্য রিদয় হোসেন, সদস্য হয়েছেন কাশেম, নুরুল হক, জসিম উদ্দিন, মো. নোয়াব আলী, ফয়সাল হোসেন ফায়েজ, শ্যামল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এন.হুসেইন/জেসি


