প্রয়াত জননেতা মফিজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫২ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত আহবায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা মফিজুল ইসলামের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) বাদ আছর চাষাঢ়া চাঁনমারী মফিজুল ইসলাম আবাসিক এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আগে প্রয়াত জননেতা মফিজুল ইসলামের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো.শহীদ বাদল। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।
জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, সাবেক সদস্য আমজাত হোসেন, সাবেক সদস্য কাদির ডিলার, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, যুবলীগ নেতা জিল্লুর রহমান লিটন, প্রয়াত জননেতা মফিজুল ইসলামের সুযোগ্য সন্তান মাহফুজুর ইসলাম রানা ও মাহাবুব রহমান রাজন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন।
বন্দর উপজেলা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক, বন্দর থনা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পিয়ার জাহান ভূইয়া, এরফান হোসেন দীপ, আওয়ামীলীগ নেতা শাহ-জাহান, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরি সদস্য মেহেদী হাছান রবিন, প্রয়াত জননেতা মফিজুল ইসলামের একমাত্র নাতি মাহির ইসলাম, সোনারগাঁ থানা আওয়ামীলীগের মহিলা সভাপতি এড.নুর জাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন সহ প্রমুখ।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, প্রয়াত মফিজুল ইসলাম ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ, তার কোন চাওয়া-পাওয়া ছিলো না। তিনি সব সময় কর্মীদের সুখে-দুখে পাশে থাকতেন। আজ তিনি আমাদের মাঝে নেই, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যাতে তাকে বেহেস্ত নসিব করেন। এন.হুসেইন/জেসি


