পুলিশ সব সময়ই শান্তিপ্রিয় আন্দোলন সমাবেশকে সহযোগিতা করে: আইজিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেন, নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী শহর। এই শহরে আজকে আমরা এসেছি। আমরা জানি নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ।
আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্য মন্ডিত করতে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষ এসেছেন মিডিয়ার ভাইয়েরা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জবাসী যেভাবে অতীতে আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে সাহায্য করেছে, সহযোগীতা করেছে আগামীতেও তাদের এই হাত প্রসারিত থাকবে এমনই প্রত্যাশা আমার রয়েছে।
বাংলাদেশ পুলিশ শতবর্ষ পুরনো একটি প্রতিষ্ঠান। আইনশৃ’ঙ্খলা রক্ষার জন্য আমরা প্রতিনিয়তই আমাদের দায়িত্ব পালন করে আসছি। প্রতিদিন নিত্যনতুন চ্যালেঞ্জ আসে আর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি সেই দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ, সক্ষমতা সেটা আমাদের রয়েছে এবং সেটা দিয়েই আমরা কিন্ত আমাদের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকি।
পুলিশ সব সময়ই শান্তিপ্রিয় আন্দোলন সবাবেশকে সহযোগীতা করে থাকে। তবে কেউ যদি আইনশৃ’ঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য দেশের মানুষের শান্তি শৃ’ঙ্খলা তিগ্ন করে সাধারণ মানুষের জন্য ভীতিকর সৃস্টি করে আক্রমণ করে অগ্নিসংযোগ করে যে কোন ধরনের আইনশৃ’ঙ্খলা বিঘ্ন করে এর জন্য তাহলে আমাদের যা যা আইন আনুক ব্যবস্থা গ্রহন করার দরকার করবো।
১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে রাত পর্যন্ত আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে প্রথমে প্রধান অতিথির উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের প্যারেড, কেক কাটা, শান্তির পায়রা কবুতর ও গ্যাস বেলুন উড়িয়ে প্রগ্রাম শুরু করা হয়।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হলেন যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
জেলা কমিউনিটি পুলিশির সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, জেলা সিভিল সার্জন মশিউর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে ২য় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজের মাধ্যমে শেষ হয়। এন.হুসেইন/জেসি


