আলীরটেকে আ’লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৩ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়ায় আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাদ মাগরির গঞ্জকুমারিয়া বাজারস্থ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সালেহ আহম্মেদ খোকন, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, সহ সভাপতি মো. মনির হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার প্রমুখ।
আব্দুর রহমান,হাবিবুর রহমান ও খলিলুর রহমানের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রয়াত সাংসদ নাসিম ওসমান, আওয়ামী লীগ নেতা আলী আকবর, নুরুজ্জামান সরকার,নুরু কন্ট্রাক্টর, আলীরটেক ইউনিয়নের যুবলীগের সভাপতি জাকির সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ফারুক, শহীদুল্লাহ সহ মৃত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বাদশা মাদবর,গোগনগর ইউনিয়ন যুবলীগ নেতা নুরু শিকদার, মোঃ বাদশা,মোঃ রাজন,হাজ্বী ওসমান গনি,সামসুল আলম বেপারী,মোঃ ইছাক,সৌরভ সরদার,আলীরটেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়হাম আহম্মেদ, মোঃ সোহাগ,মোঃ রুবেল,আনিসুর রহমান, মোঃ মামুন,নুরু মেম্বার, মোঃ খোকন,দেলোয়ার হোসেন,আনোয়ার সুলতান প্রমুখ। এন.হুসেইন/জেসি


