Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্দরে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামী গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৬ পিএম

বন্দরে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামী গ্রেপ্তার
Swapno



বন্দরে গণধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামী রোহান (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার বালুচর এলাকাস্থ  নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৩৩(১)২২। গ্রেপ্তারকৃত ধর্ষক রোহান উল্লেখিত এলাকার জরুল মিয়ার ছেলে।

 

 

গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। উল্লেখ্য গত ১৮ অক্টোবর ২০২২ ইং সালে বন্দর ঝাউতলা এলাকার এক যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে ৪/৫ ধর্ষক জোর পূর্বক ভাবে গণধর্ষণ করে। এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ধর্ষক রোহানসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে  বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

 

 

সম্প্রতি সময়ে এ গণধর্ষণমামলার বেশ কিছু এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার আদালতে প্রেরণ করতে সক্ষম হলেও অপর ধর্ষক রোহান আত্মগোপন করে। গত মঙ্গলবার রাতে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তসলিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বালুচর এলাকায় অভিযান চালিয়ে গণ ধর্ষণ মামলার পলাতক আসামী রোহানকে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন