Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোষ্টগার্ডের অভিযানে ১৫ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪২ পিএম

কোষ্টগার্ডের অভিযানে ১৫ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ
Swapno




নারায়ণগঞ্জে ১৫ হাজার ৩০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি সকাল ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রামগামী ১ টি যাত্রীবাহী বাস ও ৩ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১৫ হাজার ৩০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

 

 

এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান।

 

 

তিনি আরও বলেন, পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা ও উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন