Logo
Logo
×

বিশেষ সংবাদ

তুরস্ক ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য নিয়ে যাচ্ছেন সাঈদা শিউলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৩ পিএম

তুরস্ক ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্য নিয়ে যাচ্ছেন সাঈদা শিউলী
Swapno

 

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক। শিশু থেকে বৃদ্ধ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে খাবার, পোশাক ও বেঁচে থাকার জন্য মানুষের আর্তনাদ। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে চলেছে, যা ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় বেশ চর্চিত বিষয়।

 

 

এরই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন’ এর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি সাঈদা শিউলীর নেতৃত্বে একটি দল মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তার নেতৃত্বে প্রায় অর্ধকোটি নগদ বাংলাদেশী টাকা ও ৩২ লাখ টাকার এক লট জ্যাকেট সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিষ নিয়ে তুরস্কে পারি জমাবেন তারা।  

 

 

সাঈদা শিউলী বলেন- ‘‘আমরা নগদ অর্থ ও ৪ হাজার পিস (জেন্টস ও লেডিস) ওয়াটারপ্রুফ লং জ্যাকেট এর একটি স্টক-লট (৫টি ভিন্ন ভিন্ন সাইজ), ২টি সাইজে ১০০০পিছ স্লিপিং ব্যাগ, কিছু পোর্টেবল জেনারেটর (২-৫ কিলোওয়াট), কিছু টর্চ/ ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছি তুরস্কের হতাহত মানুষদের জন্য। আগামী ২০ ফেব্রুয়ারি কার্গো বিমানে করে পাঠানো হবে এসব সাহায্য।

 

 

তিনি আরও বলেন- ‘‘আমাদের অর্থ সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। যে কেউ যে কোনো অংকের অর্থ ও মালামাল দিয়ে আমাদের সাথে এই মানবিক কাজে অংশ নিতে পারেন। সফল এই ব্যবসায়ী ও উদ্যোক্তা আরও বলেন- ‘‘বাংলাদেশ থেকে আমার নেতৃত্বে যাবে এসব নগদ অর্থ ও মালামাল।

 

 

সেখানে (তুরস্কে) আমার টার্কিশ টিম রয়েছে, যাদেরকে সাথে নিয়ে আমি এসব সাহায্য সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছে দিব।’’  উল্লেখ্য, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় স্থানীয় সময় ভোরে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (রিপোর্ট লেখা পর্যন্ত) ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রতিনিয়ত এই নিহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রকৃতির কঠোরতায় বিধ্বস্ত এই দুই দেশেই তীব্র শীত পরেছে। এছাড়া কোনো কোনো এলাকায় তুষারপাত হচ্ছে। ঘর বাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে হাজারো মানুষ খোলা আকাশের নিচে বাস করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন