Logo
Logo
×

বিশেষ সংবাদ

অধ্যাপক শাহনাওয়াজের ৬৪তম জন্মদিন পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪২ পিএম

অধ্যাপক শাহনাওয়াজের ৬৪তম জন্মদিন পালন
Swapno


এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হল ইতিহাস ও প্রত্নতত্ত্বের কীর্তিমান শিক্ষক-গবেষক অধ্যাপক একেএম শাহনাওয়াজের ৬৪তম জন্মদিন।

 

 

গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে এশিয়াটিক সোসাইটির ঢাকা মিলনায়তনে প্রথমবারের মত এই গুণী শিক্ষকের জন্মদিন আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আয়োজিত হল। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

 

 

অনুষ্ঠানে আয়োজক পর্ষদের উদ্যোগে একটি সংবর্ধনা স্মারকগ্রন্থেরও মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। তাছাড়া উদ্বোধন করেন অধ্যাপক শাহনাওয়াজ প্রণীত বিভিন্ন ইতিহাস গ্রন্থের একটি প্রদর্শনীও।

 

 

দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারী অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং দ্বিতীয় পর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হুমায়ুন কবীর।

 

 

অনুষ্ঠানে অধ্যাপক শাহনাওয়াজের নীরোগ দীর্ঘ জীবন কামনা করেন অভ্যাগত অতিথি-দর্শক সবাই। জীবৎকালে স্মারকগ্রন্থ প্রকাশের অভিনব ও বিরল আয়োজন সর্বমহলে প্রসংশিত হয়। এন.হুসেইন/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন