Logo
Logo
×

বিশেষ সংবাদ

মৃত্যুবার্ষিকীতে দাদা’র কবর জিয়ারত করলেন নাতি অয়ন ওসমান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম

মৃত্যুবার্ষিকীতে দাদা’র কবর জিয়ারত করলেন নাতি অয়ন ওসমান
Swapno

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরনোত্তর) বিশিষ্ট ভাষা সৈনিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহা’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী দাদা করব জিয়ারত করেন এ.কে.এম অয়ন ওসমান।

 

গতকাল সোমবার ২০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সিটি মাসদাইর কবরস্থানে দাদা এ.কে.এম শামসুজ্জোহার কবরের পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ‍্য সন্তান নারায়ণগঞ্জের ছাত্র ও তরুণ প্রজন্মের আয়কন এ.কে.এম অয়ন ওসমান। দাদা মরহুম এ.কে.এম শামসুজ্জোহা ও দাদী ভাষা সৈনিক নাগিনা জ্জোহা ও চাচা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মরহুম নাসিম ওসমান সহ ওসমান পরিবারের সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

 

এসময় কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউসার সহ ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন