Logo
Logo
×

বিশেষ সংবাদ

এগিয়ে চলছে কবির দেওয়ানের খাল দখল করে মার্কেট তৈরির কাজ

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৪ পিএম

এগিয়ে চলছে কবির দেওয়ানের খাল দখল করে মার্কেট তৈরির কাজ
Swapno

 

# পাইলিংয়ের নাম করে খাল দখল করার নীলনকশা

 

 

সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন এর দেওয়ানবাড়ি সংলগ্ন হাজিপাড়া এলাকায় রনি গার্মেন্টস এর পিছনের সরকারি খাল দখল করে বাজার তৈরি করছে বলে অভিযোগ উঠেছে কবির দেওয়ান নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সরেজমিনে পরিদর্শন করে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। দেখা যায় সরকারি খালের বেশ খানিকটা জায়গা দখল করে বাঁশের বেড়া দিয়ে পাইলিং করা শেষে সেখানে পাকা পিলার নির্মাণের কাজ সমাপ্ত করেছে।

 

পরবর্তিতে এখানেই বাজার নির্মাণ করা হবে। তবে বর্তমানে তিনি এ কাজ বন্ধ না করে তার পরিকল্পনা মাফিক বাজার তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী খাল ভরাট করা কিংবা খালের পানি প্রবাহের শ্রেণি পরিবর্তন করলে, প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক ২ বছর কারাদন্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অনূন্য ২ বছর, অনধিক ১০ বছর কারাদণ্ড বা অনূন্য ২ লক্ষ  টাকা, অনধিক ১০ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

 

খালের প্রবাহ বাধাগ্রস্থ করে বাজার তৈরির যে চেষ্টা এ অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন যুগের চিন্তা প্রতিনিধিকে জানান, খাল দখল করে বাজার নির্মাণ করার পায়তারা জঘন্যতম অন্যায়। কেউ খালের প্রবাহ বিনষ্ট করলে কিংবা খালের প্রবাহ বিনষ্ট করে কোনো স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরোও জানান এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন। তিনি বলেন ব্যাপারটা অত্যন্ত সেনসিটিভ। তিনি অতি শীঘ্রই এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।

 

খাল দখলের এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কবির দেওয়ান এর সাথে কথা বললে তিনি যুগের চিন্তাকে যানান, আমার বিরুদ্ধে আনা খাল দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সি এস এবং আর এস উভয় দাগ অনুসারে আমি আমার মালিকাধীন সম্পত্তিতেই বাজার নির্মাণের উদ্যোগ নিয়েছি। খালের মাঝে বাঁশের যে পাইলিং চলছে তা থাকবে না। কাজ শেষে তুলে নেওয়া হবে। তিনি তার বিরুদ্ধে আসা অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি পূর্বের ন্যায় এখনো দাবি করছেন সে খালের নয় বরং নিজের সম্পত্তিতেই বাজার নির্মাণ করছেন। তবে খাল ভরাট কিংবা খালের প্রবাহ পরিবর্তন করা মারাত্মক অপরাধ। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি এতে করে সরকারি খাল যেমন দখল হয়, অন্যরাও একই পদ্ধতিতে দখল করার সুযোগ সন্ধানে থাকে। যা মোটেও কাম্য নয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন