বন্দরে সাকসেস হিউম্যান রাইস সোসাইটি মহানগর কমিটির পরিচিতি সভা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাকসেস হিউম্যান রাইস সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর থানার রুপালী ওয়াসা গল্লী এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সাকসেস হিউম্যান রাইস সোসাইটি নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল আলম পিপিএম।
সাকসেস হিউম্যান রাইস সোসাইটি অন্যতম সদস্য মোঃ মানিক শেখের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর কমিটি পরিচিতি সভায় শুভ উদ্ধোধন করেন সাকসেস হিউম্যান রাইস সোসাইটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারী। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও হিউম্যান রাইস সোসাইটি প্রফেসর ডাক্তার আতিকুজ্জামান সোহেল।
রুপালী আবাসিক এলাকার পাঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ সাইফুল রহমান দুলাল, নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদ প্রমুখ। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাকসেস হিউম্যান রাইস সোসাইটি কেন্দ্রীয় উপ-পরিদর্শক মোঃ আক্তার হোসেন, সহকারি পরিচালক মোঃ বজলুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব অর রশিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিয়ত উল্ল্যাহ।
সাকসেস হিউম্যান রাইস সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ কবির মিয়া, নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন, বন্দর থানা সাবেক সভাপতি এস.এম শাহীন, ২১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কামরুলজ্জামান, রুপারী পাঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক মোঃ উজ্জল খান ও সমাজ সেবক মোঃ সাহাদাত হোসেন প্রমুখ। এন. হুসেইন/ জেসি


