Logo
Logo
×

বিশেষ সংবাদ

নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর ৭ম

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম

নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর ৭ম
Swapno



ফতুল্লা নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ আলীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় নবীনগর শাহ্ওয়ার আলী উচ্চ বিদ্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী, দাতা সদস্য মিসেস রেহানা খান, ড. ইঞ্জিনিয়ার মোঃ আদনান, অভিভাবক সদস্য মো. নাছির উদ্দীন, মো. সাইদুর রহমান, মো. হাতেম, মো. শাহজাহান মিয়া। 

 

 

শিক্ষক প্রতিনিধি আবদুল জলিল খান, মো. রাসেল আহম্মেদ, জেবুন নাহার সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সানাউল্লাহ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক মুহাম্মদ হারুন অর রশীদ।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন