Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২০ পিএম

ভাষা শহীদদের প্রতি জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন
Swapno



শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

 

গত মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২টার পরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই’র নেতৃত্বে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জান। 

 

 

সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সদস্য শামসুজ্জামান ভাষানী, জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা শহীদুল্লা, ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্য নিবার্হী সদস্য মাহাদী হাসান রবিন, আওয়ামীলীগ নেতা শাহজাহান, সদর থানা আওয়ামীলীগ নেতা মোক্তার সুকুম সহ প্রমুখ।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন