Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী এই নগরের চাবি আমার বাবার হাতে তুলে দিয়েছিলেন: মেয়র

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

প্রধানমন্ত্রী এই নগরের চাবি আমার বাবার হাতে তুলে দিয়েছিলেন: মেয়র
Swapno


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেন, আলী আহাম্মদ চুনকা একজন মুক্তিযোদ্ধা ছিলেন ও একজন সংগঠক ছিলেন। এই শহরে অনেকেই এখন অনেক কিছু ভুলতে বসেছেন। চার দিকের মিথ্যার ছড়াছতিতে সত্য এখন হারিয়ে যাচ্ছে, এখন কেউ সত্য বলতে চায়না।

 

 

এখন কঠিন মাপে দাড়িয়ে সত্য বলতে হয়, সত্য বলার জন্য শত শত বাধা আসে, আর মিথ্যা বলতে এক সেকেন্ডও লাগে না মিথ্যা বলতে। কেন যে এখন মনে হয় মিথ্যা জবানা চলছে, সেই জবানাতে এখন অনেক কিছুই দূরত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা সেই জবানার সাথে হারতে চাই না। আমাদের পারিবারিক শিক্ষার কারণে ধৈর্য ধরতে হয় এবং সহ করতে হয়।

 

 

গতকাল শনিবার ২ ফেব্রুয়ারি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, পৌরপিতা, জনদরদী, বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত জননেতা আলী আহাম্মদ চুনকা’র ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী একথা বলেন। তিনি আরও বলেন, আলী আহাম্মদ চুনকা আমার বাবা ৩৯ বছর আগে আল্লাহর ডাকে আমাদের ছেড়ে চলে গেছেন।

 

 

আমার বাবা রাজনিতি করতে ও অলি আল্লাহদের খেজমত করতেন। অলি আল্লাহদের সাথে তার একটি যোগাযোগ ছিলো। আলী আহাম্মদ চুনকা একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি সমাজের নেতৃত্বে দিয়েছেন ও মানুষের কল্যাণে কাজ করেছেন, তিনি সকল ধর্মের জাতিকে মানব সেবা করেছেন। উনি মানবকেই বেশি ভালোবেসেছেন। মানব সেবার মাধ্যমেই উনি আল্লাহকে পেয়েছেন।

 

 

আমার মাঝে মধ্যে অনেক কষ্ট হয় ৪০ বছর হয়ে গেলো আমার বাবা নেই, আমার বাবা বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ কর্মী ছিলেন এবং ৭৫ এ ঘটনার পরে ১৯৮১ সালে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যখন প্রথম আসলেন সেই সময়ে তিনি একাধিক বার নারায়ণগঞ্জে এসেছেন এবং নারায়ণগঞ্জের প্রথম ঢাকার বাহিরে প্রথম আলী আহাম্মদ চুনকা তাকে সংর্বধনা দিয়েছেন।

 

 

তিনি সেই সময় এই নগরের চাবি তার হাতে তুলে দিয়েছিলো। প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে অনেক বার এসেছেন, আমরা ঐ সময় আমাদের নয়ামাটি এলাকার বাড়িতে থাকতাম, এমন কি মহুরমের নেওয়াজ খানকায় মাটিতে বসে মাননীয় প্রধান মন্ত্রী সেই সময় খানকায় নেওয়াজ খেয়েছেন। আমার আব্বা চলে যাওয়ার পরে তিনি একাধীক বার আমাদের বাড়িতে এসেছেন।

 

 

আজকে যারা এই শহরের অনেকে নেতা, যারা আলী আহাম্মদ চুনকাকে বার বার রাজাকার বানানো চেষ্টা করে, যারা আলী আহাম্মদ চুনকাকে সজ্জ করতে পারে না আমি তাদের উদ্দ্যেশে বলতে চাই আর কত বিরেট করবেন, আর কত মানুষকে অসম্মান করবেন। আর কত সত্য কে ডেকে রাখবেন, মিথ্যা অস্থায়ী সত্য চিরস্থায়ী। একটু দেরিতে হলেও সত্য চিরস্থায়ী।

 

 

আলী আহাম্মদ চুনকার মর্যাদা আমি মনে করি মানুষের কাছে ঘরে ঘরে আছে কিন্তু রাজনৈতিক ভাবে তার মূল্যায়নটি এখনও পাওয়া যায়নি একটি গুষ্টি ও একটি সার্থের জন্য। এই শহরের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আসেন তারা সকলেই আলী আহাম্মদ চুনকার বর্ষিয় প্রশংসা করেন আমার কাছে, কিন্তু প্রকাশ্যে বলতে ভয় পায়।

 

 

কেনো ভয় পায় তা আমি জানি, যাদের ভয়, যাদের ভয়ে বলে না তাদেরকে ত আমার ছোট করি না, তাদের প্রশংসা ত সর্বত করি। যার যেখানে স্থান তাকে সেখানেই দিতে হবে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। গতকাল আলী আহাম্মদ চুনকা’র ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়।

 

 

এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ চুনকা’র বড় মেয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বড় ছেলে আহাম্মদ আলী রেজা রিপন  ও ছোট ছেলে আলী আহাম্মদ রেজা উজ্জল সহ প্রমুখ।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন