Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিসিডিএস না.গঞ্জের নবনির্বাচিত সদস্য জয়কে অভিনন্দন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৩ পিএম

বিসিডিএস না.গঞ্জের নবনির্বাচিত সদস্য জয়কে অভিনন্দন
Swapno



সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৩-২৫ইং) নির্বাচনে বিপুল ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় সাহা ফার্মা ও সাহা ফার্মা প্লাস এর স্বত্তাধিকারী জগন্নাথ সাহা জয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল গেটস্থ ঔষধ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

 

 

গত শনিবার (১৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভের পরপরই সেইদিন রাতেই সমিতির অন্তর্ভুক্ত বিভিন্ন ঔষধ দোকান মালিক নেতৃবৃন্দ বাদ্য বাজনা বাজিয়ে, ফুলের মালা পড়িয়ে জয়কে তাৎক্ষনিক অভিনন্দন জানান। এরআগে, নির্বাচনে বিপুল ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায়, মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য। 

 

 

নারায়ণগঞ্জ জেলাধীন ৭ থানার অন্তর্গত সকল ঔষধ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ বি. বি. রোড আঞ্চলিক শাখা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল গেট ঔষধ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক এবং নিতাইগঞ্জস্থ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সহ-সাংগঠনিক সম্পাদক জগন্নাথ সাহা জয়।

 

 

তিনি বলেন, ‘‘আমাকে বিপুল ভোট প্রদান করে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য নির্বাচিত করায় সম্মানিত সকল ভোটারদের কাছে আন্তরিক ভাবে কৃৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যেই উদ্দেশ্যে ভোট দিয়ে ঔষধ দোকান ব্যবসায়ী মালিক নেতৃবৃন্দরা নির্বাচিত করেছেন, আমি সেজন্য যে কোন প্রয়োজনে সর্বদা তাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো।’’

 

 

উল্লেখ্য, গত শনিবার ১৮ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে অবস্থিত বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত দ্বি-বার্ষিক (২০২৩-২৫ইং) নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। 

 

 

শাহজাহান খান, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা নাসির উদ্দিন, সহ-সভাপতি নেফাউল ইসলাম ও মো: আলী আজম এবং ১৩ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে প্রথমবারের মত নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন জগন্নাথ সাহা জয়।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন