Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১ পিএম

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
Swapno



দেশব্যাপি বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও সংহিসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র সভাপতিত্বে এ সময় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক সহ-সভাপতি এড.আসাদুজ্জান, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির। 

 

 

সাবেক সহ-সভাপতি আদি নাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সাবেক প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ, সাবেক সদস্য হাজী আমজাত হোসেন। 

 

 

সাবেক সদস্য মতিউর রহমান, সাবেক সদস্য আব্দুল কাদের ডিলার, সাবেক সদস্য শামসুজ্জামান ভাসানী, আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ, বন্দর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পিয়ার জাহান ভূইয়া, সোনারগা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দিপ, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মাহাদী হাসান রবিন, আওয়ামী লীগ নেতা শাহজাহান সহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন