Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্বকী হত্যার বিচার চেয়ে ২৬ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম

ত্বকী হত্যার বিচার চেয়ে ২৬ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি
Swapno

 

১০ বছরেও মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, “নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দশ বছর পূর্ণ হচ্ছে আগামী ৬ মার্চ। অথচ আজও পর্যন্ত এ হত্যার অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচার কার্য শুরু করা হয় নাই। আমরা এতে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। অথচ এ হত্যাকাণ্ডের এক বছর না যেতেই মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব কেন, কখন, কোথায়, কারা এবং কীভাবে ত্বকীকে হত্যা করেছে তা সংবাদ সম্মেলন করে যাবতীয় তথ্য প্রকাশ করেছিলেন যা আমরা তখন সংবাদপত্র ও বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি। তদন্ত শেষ করার দীর্ঘ দিন পরেও এ হত্যার অভিযোগপত্র আদালতে পেশ করা হয় নাই।

 

রাষ্ট্রের সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার সংবিধান নিশ্চিত করেছে। অপরাধীর ক্ষেত্রে রাষ্ট্রের দুর্বলতা প্রদর্শন ও বিচার ব্যবস্থায় বৈষম্য শুধু আইনের ব্যত্যয়ই নয় তা মানবাধিকার লঙ্ঘন ও মুক্তিযুদ্ধের চেতনারও পরিপন্থী। কোন হত্যার বিচার বন্ধ করে রাখা কখনোই কাম্য হতে পারে না। আমরা অচিরেই ত্বকী হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”

 

বিবৃতিতে স্বাক্ষর করেন, ভাষাসৈনিক লেখক ও গবেষক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রবীন্দ্র-গবেষক শিক্ষাবিদ ড. সনজীদা খাতুন, শিল্পী ও ভাষাসৈনিক মুস্তাফা মনোয়ার, লেখক শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, লেখক শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, শিল্পী রফিকুন নবী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মানবাধিকার সংগঠক এড. সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, শিক্ষাবিদ গবেষক ড. সফিউদ্দিন আহমদ, শিশু সংগঠক ড. মাহফুজা খানম, শিক্ষাবিদ লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারোয়ার আলী, নারী-অধিকার কর্মী লেখক ড. মালেকা বেগম, মানবাধিকার কর্মী খুশি কবির, শিক্ষাবিদ অধ্যপক শফি আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি লেখক-গবেষক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ অধ্যপক এম এম আকাশ, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ডা. লেনিন চৌধুরী ও ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন