Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানের ৬২তম জন্মদিন আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪ পিএম

শামীম ওসমানের ৬২তম জন্মদিন আজ
Swapno

 

আজ (২৮ ফেব্রুয়ারী) আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ৬২তম জন্মদিন। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারী তিনি জন্মগ্রহণ করেন। শামীম ওসমানের বাবার নাম একেএম সামসুজ্জোহা। তিনি ছিলেন ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদের সদস্য, মরণোত্তর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন সামসুজ্জোহা। শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। শামীম ওসমানের মা নাগিনা জোহা ২০১৬ সালের ৭ মার্চ ইন্তেকাল করেন।

 

শামীম ওসমানের স্ত্রীর নাম সালমা ওসমান লিপি। তার এক ছেলে অয়ন ওসমান ও মেয়ে রয়েছেন। বর্তমানে শামীম ওসমান তার পরিবার নিয়ে ঢাকার গুলশানে বসবাস করছেন। শামীম ওসমান প্রেম করে বিয়ে করেছেন এমন ঘটনা অনেকবার বর্ণনা করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। তার পুত্র অয়ন ওসমান বর্তমানে আইন পেশায় নিয়োজিত। নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে একজন জনপ্রিয় মুখ। শামীম ওসমানের বড় ভাই নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি। ২০১৪ সালের ৩০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। মেঝো ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ এর সভাপতি।

 

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য শামীম ওসমান ১৯৯৬-২০০১ মেয়াদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের দেশত্যাগের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনের পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ ফিরে আসেন শামীম ওসমান।

 

পারিবারিক ঐতিহ্য
এ কে এম শামীম ওসমানের দাদা খান সাহেব এম ওসমান আলী ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের প্রখ্যাত ব্যক্তিত্ব, এম এল এ এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ব্রিটিশ সরকার তার যোগ্যতার কারণে খান বাহাদুর ও খান সাহেব উপাধিতে ভূষিত করেন। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনে সঙ্গে অভ্যুত্থান এবং স্বাধীনতার আন্দোলনে বঙ্গবন্ধুর অন্যতম সহচর হিসেবে সক্রিয়ভাবে ৭১ এর মুক্তিযুদ্ধে রাজনৈতিক সর্মথন দেন।

 

শিক্ষাগত যোগ্যতা

নারায়ণগঞ্জ বার একাডেমি থেকে এসএসসি, তোলারাম কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল এল বি ডিগ্রি র্অজন করেন শামীম ওসমান।

 

রাজনৈতিক কর্মকাণ্ড
৮ম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেন রাজনৈতিক বর্ণাঢ্য জীবন। পরর্বতীতে সরকারী তোলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্বিরগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারী ও সর্বশেষ ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি এমপি নির্বাচিন হয়েছেন।

 

৯৬ সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের ডিজিটাল টেলিফোন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড নির্মাণ, ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা ও গ্যাস সমস্যার সমাধান, বক্তাবলীতে বিদ্যুৎ সংযোগ, তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন আদালত ভবন, জেলা কারাগার নির্মাণ, শামীম ওসমানের বড় কাজগুলোর অন্যতম। সে সময় ২৬০০ কোটি টাকার উন্নয়ন করেছেন নিজ সংসদীয় আসনে। এছাড়া তৎকালীন এমপি থাকাকালীন তিনি নারায়ণগঞ্জের বহুদিনের কলঙ্ক টানবাজারের পতিতা পল্লী উচ্ছেদ করে আলোচিত হন। দ্বিতীয় দফায় ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর উন্নয়নের মাত্রা দ্বিগুন ছাড়িয়ে যায়। টানা দুইবার এমপি নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। শামীম ওসমানের নিজ ভাষ্য মতে, দ্বিতীয়বার এমপি হয়ে তিনি প্রায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ণ কাজ করেছেন। যার মধ্যে ৫৫৮ কোটি টাকার (চলমান) ডিএনডি প্রকল্প অন্যতম।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন