Logo
Logo
×

বিশেষ সংবাদ

বন্দরে বীর মুক্তিযোদ্ধা ও  গুনীজনদের সম্মাননা প্রদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০১:৩৭ পিএম

বন্দরে বীর মুক্তিযোদ্ধা ও  গুনীজনদের সম্মাননা প্রদান
Swapno


 
বন্দরে সময়ের আহ্বান শিশু-কিশোর সংগঠন এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বসন্তের কবিতা উৎসব, আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার রাতে বন্দরের শাহী মসজিদ এলাকার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

 

 

সময়ের আহ্বান (শিশু কিশোর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, মো. আলী, ওয়াদুদ মাষ্টার, ২৭ নং ওয়ার্ড আ’লীগ এড. মামুন সিরাজুল মজিদ।

 

 

এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি মোক্তার হোসেন মুক্তাদি, কবি ও কলামিষ্ট ইয়াদী মাহমুদ, যুগেরচিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল লতিফ রানা, দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, অগ্রবাণী প্রতিদিন পত্রিকার বন্দর প্রতিনিধি শাহরিয়া প্রধান ইমন।

 

 

এবং একুশে সংবাদ মুন্সিগঞ্জ প্রতিনিধি রুপা হুসাইন, কবি সুমি ইসলাম, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, কবি সারওয়ারদি, শাহনাজ পারভিন শান্তা, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী  হামিদা বেগম, কবি শরিফ হোসেন সেলিম, ফিরোজা সিকদার মুক্তা। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন