অষ্টম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৭:২৮ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মবার্ষিকী উপলক্ষে “অষ্টম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’২২” এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১১ মার্চ ২০২৩ শনিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চিত্রাঙ্কন ও রচনায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ছয় বিভাগে শ্রেষ্ঠ ছয় জনকে ‘ত্বকী পদক’ সহ সেরা ষাট জনকে পুরস্কৃত করা হবে। ষাট জন সেরা প্রতিযোগীর লেখা ও ছবি নিয়ে প্রকাশিত হচ্ছে সুশোভন স্মারক “ত্বকী”।
অনুষ্ঠানে অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি। এন.হুসেইন/জেসি


