কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:০৮ পিএম
কিশোরীকে অপহরণ করার অভিযোগে এক যুবককে আটক র্যাব-১১। বৃহস্পতিবার (৯ মার্চ) সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় অভিযান পরিচালনা করে করা হয়। এ সময় ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। আটককৃত যুবকের নাম মো. আল-আমিন (২৫)। সে কুমিল্লা দেবীদ্বারের পূনরায় এলাকার মৃত- নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম (১৬) ১০ম শ্রেনীর ছাত্রী। আসামী আল-আমিন (২৫) ভিকটিমকে বিবাহ করার প্রস্তাব দেয়। ভিকটিমসহ ভিকটিমের পরিবারবর্গ প্রস্তাব প্রত্যাখান করে।
এরই প্রেক্ষিতে গত বছরেরে ৩ আগস্ট সকালে আসামী ও তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজসে ভিকটিম (১৬)’কে ফুসলাইয়া অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, অপহরণকারী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র্যাব ১১ ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আল-আমিন ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এন.হুসেইন/ জেসি


