Logo
Logo
×

বিশেষ সংবাদ

ধামগড় থেকে যুবকের  লাশ উদ্ধার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:৩৭ পিএম

ধামগড় থেকে যুবকের  লাশ উদ্ধার
Swapno


 
বন্দরে রোমান (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকার এস আলম গ্রুপের ক্রয় করা জায়গা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

 

 

নিহত রোমান বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানী এলাকার এস আলম গ্রুপের ক্রয়কৃত জায়গার উঁচু মাটির ঢিবির নীচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তাঁরা।

 

 

বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির ঢিবির উপর ঝুলে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে তড়িতাহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি দুর্ঘটনা না হত্যাকান্ড তা তদন্তের পর জানা যাবে।   এন.হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন