বন্দর থানা বিএনপির নব নির্বাচিতদের ফুলের শুভেচ্ছা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৫:০৫ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের নেতাকর্মীরা নব-নির্বাচিত বন্দর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হান্নান সরকার ও সদস্য সচিব শরিফুল ইসলাম শিপলুসহ নব-নির্বাচিত সকল নেতাকর্মীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে।
গতকাল ১০ মার্চ শুক্রবার বিকেলে নেতাকর্মীরা নব-নির্বাচিতদের এই ফুলের শুভেচ্ছা জানায়। সে সময় বন্দর থানা বিএনপির নব-নির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, আমাদেরকে বন্দর থানা বিএনপির কমিটিতে নির্বাচিত করার জন্য।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল সাহেব ও যুগ্ম আহ্বায়ক হাজী নূর উদ্দিনসহ সকল নেতাকর্মীদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যাপন করছি। এন.হুসেইন/ জেসি


