Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাসের সিটে মিললো ১০ হাজার পিস ইয়াবা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৬:৪৭ পিএম

বাসের সিটে মিললো ১০ হাজার পিস ইয়াবা
Swapno



ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে । বৃহস্পতিবার রাতে ওই মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার ও থানার কাফিলাপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে লুৎফর রহমান বুলেট। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বকারী নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার-(খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান,ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা ও ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়।

 

 

এসময় কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪ থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  এন.হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন