Logo
Logo
×

বিশেষ সংবাদ

মানবপাচার মামলার মূলহোতা গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০১:৪৩ পিএম

মানবপাচার মামলার মূলহোতা গ্রেফতার
Swapno



রূপগঞ্জের মানব পাচার মামলার মূলহোতা নবী মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১১ মার্চ) রাত ১০টার দিকে বন্দর থানাধীন মদনপুর হাই স্কুল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী মিয়া সোনারগাঁ উপজেলার বিজয় নগর গ্রামের হাসেম আলীর ছেলে।

 

 

র‌্যাব জানায়, গত ১ জানুয়ারী বিকেলে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের মাধ্যমে রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া সিএনজি ষ্ট্যান্ড থেকে দুই জন ভিকটিমকে ফুসলিয়ে ভাল বেতনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং কৌশলে উক্ত ভিকটিমদ্বয়কে ভারতে পাচার করে বিক্রি করে দেয়। এ ঘটনায় পরে রূপগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করা হয়।

 

 

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন