না.গঞ্জের সমবায় ভবন বিষয়ে প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৩:৫০ পিএম
# শামীম ওসমানের হাঁড়ি ভেঙে দিলাম: প্রতিমন্ত্রী স্বপন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে সদ্য এমপি নির্বাচিত হওয়া স্বপন ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে বলেন, আমাকে নিয়ে সমবায় ব্যাংকের মার্কেট উদ্বোধন করানোর জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি গিয়ে দেখি সেখানে লেখা মেহেদি মার্ট।
আমি তখন জিজ্ঞেস করলাম বিল্ডিংয়ের নাম মেহেদি মার্ট কেন? মার্কেটটি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডে ১০ তলা ভবন। গিয়ে দেখি ব্যান্ড পার্টি , মাইক বাজিয়ে মহিলাদের দিয়ে নাচ গান করাইয়া আমাকে দিয়ে উদ্বোধন করাবে। তাদের এই দৃশ্য দেখে আমি বের হয়ে যেতে চাই। কারণ হিসেবে আমি বল্লাম আমিতো মেহেদি মার্ট উদ্বোধন করবো না। আমাকে বল্ল আমি এটা কিনেছি।
তখন আমি জিজ্ঞেস করলাম কার কাছ থেকে কিনেছেন দলিল দেখান। পরে আমি এক ঘন্টা বসে থাকার পর সেখানে শামীম ওসমান সাহেব আসলেন তার সাথে এই বিষয় নিয়ে আমার তর্কা-তর্কি হলো। নজরুল ইসলাম বাবু আসলো। রানা ভাই আমাদের প্রতিমন্ত্রী ছিল ওই অনুষ্ঠানে। সব নিয়ে আমাকে উদ্বোধন করার প্রেসার দেয়া হলো।
তার পরেও আমি বললাম উদ্বোধন করবো না। পরে মেহেদি মার্ট লেখা ব্যানার নামিয়ে এবং গান বাজনা বন্ধ করে আমি বক্তব্য রাখি। বেসরকারি টেলিভিশন ৭১ চ্যানেলের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ওই অনুষ্ঠানে শামীম ওসমান তার বক্তেব্যে বলেন, নারায়ণগঞ্জে এত বড় শহর হওয়া স্বত্ত্বেও কোন শপিংমল ছিলনা। রফিক সাহেবের মাধ্যমে এখানে তা হলো। তখন আমি বল্লাম রফিক সাহেব কে। এটাতো সমবায়ের মার্কেট। পরে আমি আমার বক্তব্যে শামীম ওসমানের হাড়ি ভেঙ্গে দিলাম। শামীম ওসমানের মুখটা বন্ধ হয়ে গেল।
তাকে আমি বল্লাম, আপনার দাদার নাম আমি ছোট বেলায় শুনেছি। নারায়ণগঞ্জে যেমন আপনারা আওয়ামী লীগের পরিবার তেমনি যশোরে আমরাও আওয়ামী লীগের পরিবারের। আপনার বাবা এমপি ছিলেন। তার ছেলে আপনি। আপনার বক্তব্য শুনে আমরা অভিভূত হয়ে যাই। কিন্তু মার্কেটের ভিতরে পুরোপুরি অব্যবস্থাপনা ছিল। ভিতরে কোন মানুষজন উপস্থিত ছিল না।
সব কিছু দেখে শুনে এবং কিছু তথ্য নিয়ে আমি এদের ডাকলাম। ডেকে তাদের বল্লাম আমারতো বয়স হয়ে গেছে তাই আমরা বার বার অনুরোধ করি, আমার মনে হয় আমরা বিকল্প চিন্তা করতে পারি। পরে তাদেরকে ৬ মাস থাকার সময় দেই। পরে দেখি চারদিক থেকে আমার উপর চাপ আসতেছে। মানুষের সম্মান মর্যাদা রাখার জন্য মাঝে মধ্যে না খেয়ে থাকতে হয়।
তার এই বক্তব্য নিয়ে পুরো নারায়ণগঞ্জের রাজনীতিবীদের মাঝে ব্যপক আলোচনা তৈরী হয়ে। যা শহরের টক অপদা টাউনে পরিনত হয়েছে। তাছাড়া সূত্রমতে জানাযায়, মেহেদি মার্ট মার্কেট উদ্বোধনের পরে ৬ মাস না যেতেই তা বন্ধ হয়ে যায়। এইছাড়া নগরীর সচেতন মহল সমবায়ের মেহেদি মার্কেট নিয়ে প্রশ্ন তুলে বলেন, সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই ভবন বিক্রি হয় কী করে। আর তা কেই বা বিক্রি করতে সাহস দেখান সংশ্লিষ্ট অধিদপ্তর অনুমোদন ছাড়া।
উল্লেখ্য গত বছরের (১৪ এপ্রিল) নারায়ণগঞ্জের চাষাড়ায় শহরের বিএসবিএল কমার্শিয়াল কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এর সভাপতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেহেদী মার্ট এর ৩য় শাখার (আউটলেট) উদ্বোধন করেন।
ওই সভায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান, ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু প্রমুখ। এন.হুসেইন/জেসি


