বন্দরের নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৮:৩১ পিএম
গতকাল আলোচনা সভা, দোয়া এবং কেক কেটে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
অত্র কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেন, 'বঙ্গবন্ধু পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে ঠাই করে দিয়েছেন। তিনি সারা বিশ্বে বাঙ্গালি জাতিকে সুপরিচিত করেছেন।
তাঁর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত করেছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক কাজ করেছেন।
তোমরা লেখাপড়া ও মেধার মাধ্যমে এই কলেজের সুনাম আরো বৃদ্ধি করবে এবং অত্র কলেজকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আমরা গড়ে তুলবো, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ'।
সভাপতির বক্তব্যে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল হক বলেন, 'বাংলাদেশের সঠিক ইতিহাস তোমাদেরকে জানতে হবে। এদেশের জন্য বঙ্গবন্ধুর কি অবদান ছিলো তা তোমাদের জানতে হবে। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও পরিশ্রমী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আগামী দিনে তোমরাই জাতিকে পথ দেখাবে, তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে এবং তাঁর মতো দেশপ্রেমিক হবে এই আমাদের প্রত্যাশা'। এসময় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডি’র হিতৈষী সদস্য নাজিম উদ্দিন।
অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক নিজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আব্দুল হান্নান খাঁন ও ইয়াসমিন আরা বেগম সহ অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন। এন.হুসেইন/জেসি


