নারায়ণগঞ্জে জয়নাল আবেদীন (রহঃ) এর ওরশ আজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম
আজ ২৫ মার্চ ১১ চৈত্র নগরীর আল্লামা ইকবাল রোডে (তোলারাম কলেজ মহল্লা) পীর-এ কামেল হযরত মাওলানা শেখানে মাশায়েখ নেয়ামুল হাক্কে ওয়াদ্দিন জয়নাল আবেদীন আল্-কাদেরী ওয়াল চিশতী (রহঃ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
পীরজাদা মোহাম্মদ মহিউদ্দিন আল্ কাদেরী ওয়াল চিশতী জানান, এবার ওরশ রোজায় পড়ায় ভক্তদের মুর্শিদী, মারফতি, কাওয়ালী গানের আসর না বসাতে অনুরোধ জানিয়েছেন।
২৫ মার্চ ইফতারের সময় আখেরি মোনাজাত ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নগরীর আল্লামা ইকবাল রোডের পোষ্টাল কলোনীতে বসেছে তিন দিনব্যাপী লোকজ মেলা। এন.হুসেইন/জেসি


