Logo
Logo
×

বিশেষ সংবাদ

ট্রাফিকের তৎপরতায় নিয়ন্ত্রণে যানজট

Icon

​​​​​​​ সাইমুন ইসলাম

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:৩৯ পিএম

ট্রাফিকের তৎপরতায় নিয়ন্ত্রণে যানজট
Swapno

 


# শহরে গাড়ির চাপ কমেছে, যাত্রীদের স্বস্তি

রমজান মাস উপলক্ষে গোটা ট্রাফিক ব্যাবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে অস্থায়ী কমিউনিটি পুলিশ। ট্রাফিক সদস্যদের বেশ তৎপর দেখা গেছে সাম্প্রতিক সময়ে। রাস্তার মোড়ে মোড়ে কমিউনিটি পুলিশ এর কার্যক্রম চোখে পড়ার মতো। বন্ধ রাখা হয়েছে শহরে ব্যাটারি চালিত গাড়ির অবৈধ প্রবেশ।

 

 

বেশ কিছু ভাসমান ষ্টান্ড উঠিয়ে দেওয়া হয়েছে।  এতে করে শস্তিতে থাকতে দেখা গেছে সকলকে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় চাষাড়ায় তেমন একটা গাড়ির আনাগোনা দেখা যায় না। নেই কোনো ধরনের যানজট। ব্যাটারি চালিত গাড়ির উপর রমজান মাস উপলক্ষে কঠোর নিষেধ আরোপ করা হয়েছে।

 

 

পঞ্চবটি থেকে ছেড়ে আসা অটো অক্টো অফিসের পড়ে আর ডুকতে পারছেনা। সাইনবোর্ড থেকে ছেড়ে আসা গাড়ি জেলা পরিষদ পর্যন্ত আসতে পারছে। অন্যদিকে মেট্রো হল পার হতে দেওয়া হচ্ছে না ব্যাটারি চালিত কোনো গাড়িকে। এতে করে শহরে গাড়ির চাপ নেই বললেই চলে।

 

 


বিভিন্ন গাড়ির চালকের সাথে এ ব্যাপারে কথা বললে তারা জানান, আগে তারা বিভিন্ন ষ্টিকার ও প্রশাসনের মান্থলি ব্যবহার করে শহরে প্রবেশ করতো। কিন্তু বর্তমানে তা সম্ভব হচ্ছে না। তাদের বলে দেওয়া হয়েছে আবার ঈদের পর মান্থলি ব্যবহার করে ঢুকতে পারবে। তবে সাধারণ মানুষ জানান, এখন যে পরিস্থিতি রয়েছে প্রশাসন চাইলেই এমন অবস্থা সারা বছর রাখতে পারে।

 

 

কিন্তু ব্যাটারি চালিত পরিবহন ভিত্তিক মাসোহারর লোভে তারা তা করছেনা। তাদের দাবী সারা বছর শহর এমন পরিছন্ন ও শৃঙ্খলের মধ্যো থাকুক।  ট্রার্ফিক কার্যক্রমে  গতি আসার পর যানজটের তীব্র ভোগান্তি লাঘবের ফলে আনন্দিত সাধারন মানুষ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন