Logo
Logo
×

বিশেষ সংবাদ

কুতুবপুরে প্রবীণ আ.লীগ নেতা নাসির মিল্কীর মৃত্যুতে নানা কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ পিএম

কুতুবপুরে প্রবীণ আ.লীগ নেতা নাসির মিল্কীর মৃত্যুতে নানা কর্মসূচি
Swapno


কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির মিল্কীর মৃত্যুতে, কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাতের উদ্যোগে কোরআন তেলোয়াত, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালী, মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় পিলকুনী এলাকায় কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে প্রবীণ এ নেতার মৃত্যুতে কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর মজিবর। 

 

 

মুক্তিযুদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির নেতা শেখ শাজাহান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধা লীগের এ.কে মাইদুল হক, ফতুল্লা থানা কৃষক লীগ নেতা বি এম কামরুজ্জামান আবুল, আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন খোরশেদ, ফতুল্লা থানা দালাল নির্মূল কমিটির সভাপতি মোস্তফা হামিদ বাপ্পী, আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধা জহির উদ্দিন মন্টু, আব্দুর রউফ, মোর্শেদ, মহিউদ্দিন, নূরুল আমিন, আলমগীর, মাজহারুল হক সম্রাট প্রমুখ।

 

 

উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৭ মার্চ) দুপুরে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির মিল্কী মৃত্যুবরণ করেন। নাসির মিল্কী আওয়ামীলীগের দুঃসময়ের, সামনের সাড়ির একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। বিগত বিএনপি সরকারের সময়ে একাধিক বার কারাবাস করেছেন তিনি।

 

 

দুঃখের বিষয় হচ্ছে এমন একজন প্রবীণ নেতার মৃত্যুর খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাক ডেকে ঘুমাচ্ছে। তাদেরকে দাওয়াত দিয়েও পাশে পাননি শোকাহত পরিবারের স্বজনরা।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন