সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে প্রত্যাশার ইফতার সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৮:৪৯ পিএম
গতকাল নগরীর নিতাইগঞ্জের জমিদারী কাচারী গলি এলাকায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ৯০০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এসময় সংঘের সভাপতি সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আনোয়ার হোসেন।
আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংঘের সাধারন সম্পাদক সাইফুল হক লিপন, আলহাজ্ব খোরশেদা কাসেম, আলহাজ্ব মহিউদ্দিন, মো. রানা, মো. মুজাহির, মো. ইমরান, মো. জসিম, মো. খসরু, রেহান মাসুম, মনি, নজরুল, হাজী মিছির আলীসহ সংঘের বিভিন্ন কর্মকর্তা-সদস্যবৃন্দ। এন.হুসেইন/জেসি


