এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৯ পিএম
এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১লা এপ্রিল ) দুপুর ২টায় ধর্মগঞ্জস্থ দি ইউনাইটেড ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন মো.বিল্লাল হোসেনকে সভাপতি এবং মো.রবিউল ইসলাম রানা সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ইউসুফ আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কৃষিবিদ আবদুস সালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম.শওকত আলী।
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ ফরিদ আহমেদ লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান।
এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য অ্যাড.শরীফ আল হাশিম খান, ডা. তালহা ইসলাম জিনান, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক মাষ্টার,সাধারন সম্পাদক কামালউদ্দিন চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রাজিব হোসেন মিঠু, অর্থ সম্পাদক আলহাজ জাকারিয়া জাকির,মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী মো.মোশারফ হোসেন। সম্মেলনে এনায়েতনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিসেবে মো.কামরুজ্জামান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক ১ মো.সানোয়ার হোসেন সোহান, যুগ্ম সম্পাদক ২ খলিলুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মো.ফাহিমের নাম ঘোষণা করা হয়। এন.হুসেইন/জেসি


