বায়ু দূষণ বন্ধে রূপগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৮:১৪ পিএম
বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে। অভিযানে নারায়ণগঞ্জে ২টি অবৈধ ইটভাটাকে ১০ লক্ষ টাকা, ১টি বায়ুদূষণকারী কারখানাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১টি ইটভাটার মালিককে ১ মাসের জেল প্রদান করা হয়েছে।
গতকাল পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক বায়ুদূষণকারী নিম্নোক্ত ইটভাটা ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় এবং ১ মাসের জেল হাজত প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো রূপগঞ্জের মেসার্স এ এস বি ব্রিক-১, মেসার্স প্রিমিয়ার স্টীল রি-রোলিং মিলস (প্রা:) লি, মেসার্স নাসির উদ্দিন ব্রিক, মেসার্স আর বি এম ব্রিকস, মেসার্স এম টি বি ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিক-১, মেসার্স এ আর বি ব্রিক-২, মেসার্স বি আর বি ব্রিক-১,এবং মেসার্স বি আর বি ব্রিক-২।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আলম মামুন জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২) ধারা লংঘনের দায়ে মেসার্স এ এস বি ব্রিক-১ কে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং মেসার্স নাসির উদ্দিন ব্রিক কে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা অনুযায়ী মেসার্স প্রিমিয়ার স্টীল রি-রোলিং মিলস (প্রা:) লি: কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এস.এ/জেসি


