ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা’র প্রয়াত শ্রমিকদের নগদ অর্থ প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:১৯ পিএম
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিং নং- বি ১৭৫৩ যমুনা শাখার উদ্যোগে প্রয়াত শ্রমিকদের পরিবারকে নগদ অর্থ প্রদান উপলক্ষে আলোচনা সভা ২ এপ্রিল রবিবার সকালে ফতুল্লা যমুনা ডিপো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি রহমত উল্লাহ ভান্ডারীর সভাপতিত্বে ও সাধার সম্পাদক মো. সালাউদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজিং নং ১৭৫৩ কেন্দ্রীয় সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি, প্রধান আলোচক ছিলেন সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যমুনা শাখা কমিটির সহ- সভাপতি মোখলেছুর রহমান, মো. আবদুল গনি, যুগ্ম মো. পলাশ, মো. মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ মো. জামান, প্রচারর জামাল হোসেন হাবু, ক্রীড়া সম্পাদক মো. স্বপন, দপ্তর মো. নাছির।
কার্যকরী সদস্য মো. ইব্রাহীম খলিল, মো. শফি, মো. দুলাল, সংগঠনের পক্ষ থেকে ১০ জন প্রয়াত সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। এন.হুসেইন/জেসি


