এড. রিতার মাগফেরাত কামনায় কুলখানি দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৩:৩০ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য (ভিপি কৌশলী) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সহধর্মীনি এড. সৈয়দা ওয়াহিদা আহমেদ রিতার কুলখানি উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।
মঙ্গলবার (৪ এপ্রিল) বাদ আসর আল্লামা ইকবাল রোড (কলেজ রোড) জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুলখানি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির আলম হেলাল।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, নারী শিশু আদালতের পিপি এড. রকিবুজ্জামান রকিব, বারের সাধারণ সম্পাদক এড. মোহসিন মিয়া, সহ সভাপতি রবিউল আমিন রনি, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত দিবাগত দেড়টার দিকে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কলেজ রোডস্থ নিজ বাসায় এড. ওয়াহিদা রহমান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা ওয়াহিদা রহমান নারায়ণগঞ্জ আদালতের কৌসুলি ছিলেন। তিনি মৃত্যুকালে স্বামীসহ এক ছেলে সন্তান ও এক কন্যা সন্তান রেখে যান। মরহুমাকে শনিবার বাদ জোহর মাসদাইর কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন করা হয়। এন.হুসেইন/জেসি


