Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে  ইফতার মাহফিল, মিলনমেলায় পরিণত

Icon

এন.হুসেইন রনী

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০২:০১ পিএম

এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে  ইফতার মাহফিল, মিলনমেলায় পরিণত
Swapno


 বন্ধুত্বের টানে, বন্ধুর পানে; শুক্রবার, ৭ এপ্রিল এসএসসি'৯৩ নারায়ণগঞ্জ এর উদ্যোগে চাষাঢ়া বাংলাদেশ সমবায় ব্যাংক কমার্শিয়াল কমপ্লেক্সের ৭ম তলায় ক্রিস্টাল কনভেশন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইফতার মাহফিল-২০২৩ পালন করা হয়। ১৯৯৩ সালের বিপুল সংখ্যক এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের আগমনে মিলনমেলায় পরিণত হয় পুরো কনভেশন হল।

 

 

ইফতার মাহফিলে সকল ধর্ম-মতের, সকল পর্যায়ের বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরআনে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইফতারের শুরু হওয়ার পূর্বে এসএসসি'৯৩ এর সকল বন্ধু ও তাদের পরিবারবর্গের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে সকল বন্ধুরা ইফতার করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন।

 


এসএসসি'৯৩ এর সফল নারী উদ্যোক্তা রিমা ইউসুফ (সিআইপি) আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুদের মাঝে আসতে পেরে খুব ভালো লাগছে। এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো।

 


হামজা হাবীব মিশর বলেন, আজ আমাদের এসএসসি'৯৩ এর ইফতারের বিশাল আয়োজনে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে। আমাদের এই মিলন মেলা ঈদের পূর্বে ঈদ আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যারা আজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক।

 


অনুষ্ঠানের আয়োজক মোতাজ্জের হোসেন শাহ্জাদা (এসপি, নৌ-পুলিশ, সদর-দপ্তর) অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ব্যাচের অনেকের সঙ্গে বহুদিন পর দেখা হয়ে পুরোনো স্মৃতিতে ফিরে গিয়েছিলাম আমরা। ২০১৭ সাল থেকে বন্ধুদের এই মিলনমেলা আমরা শুরু করি, আজ সবাইকে কাছে পেয়ে ভালো লাগছে।

 


অনুষ্ঠানের অন্যতম আয়োজক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ টিভি’র চেয়ারম্যান শরীফ উদ্দিন সবুজ বলেন, কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না।

 

 

এ কারণে জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃত বন্ধু। এ কারণেই আমরা চেষ্টা করি সবাই মিলে প্রতিবছর এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে একত্রিত হতে পারবো।

 

 

এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আশা করি সেই স্বপ্নের পথে আমাদের চলা সবসময় অব্যাহত থাকবে। এ মুহুর্তে বিদেশে থাকা বন্ধু বান্ধবীদের খুব মিস করেছি। পরিশেষে তিনি আগত সকল বন্ধু ও যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 


দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন।

 

অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। এসএসসি'৯৩ এর সকল বন্ধুরা এত সুন্দর একটি আয়োজনের জন্য সকল আয়োজক বন্ধুদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন