দীর্ঘ দিনের দুর্ভোগ থেকে মুক্তি পেল পাগলা বাজার ব্যবসায়ীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০২:৩৪ পিএম
পাগলা বাজার রাস্তার বেহাল দশা নিয়ে ব্যবসায়ীদের দূর্ভোগের কমতি ছিলোনা ।বিভিন্ন সময় এই রাস্তাটি নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় শিরোনামও হয়েছে। তবে এই দীর্ঘদিনের দূর্ভোগের অবসান ঘটলো। ঈদের আগেই এই রাস্তার কাজ শেষ হওয়ার এলজিইডির কর্মকর্র্তা ও ঠিকাদারকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এই রাস্তাটি হওয়ার এলাকাবাসী ও ব্যবসায়ীরা অত্যান্ত খুশি।
জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পাগলা দেলপাড়া রোডে দীর্ঘদিন মানুষ জ্যামের কারনে কষ্ট করে আসছিলো । কোন ভাবেই এটার সমাধান মিলছিলো না। আর এই জ্যাম নিরসনে বিভিন্ন সময় দেখা গেছে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পাগলা বাজার ব্যবসায়ী বহমূখী সমবায় সমিতির নেতৃবৃন্দরা বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
আর এই ব্যর্থতায় পাগলা বাজারের ব্যবসায়ীরা একেবারেই নাকাল হয়ে ।অন্যদিকে বর্তমানে সেই রাস্তার মেরামতের কাজ চলছে আর এই রাস্তার মেরামতের কাজ করতে গিয়ে আরও জ্যামের দূর্ভোগে পড়তে হয়েছে এই এলাকার বাসিন্দাদের। এরই মধ্যে রমজান এসে গেছে রাস্তায় কাজ করার কারনে বর্তমানে রাস্তাটিতে পানি ও ব্যাপকভাবে কাদায় পরিনত হয়েছিলো।
সবমিলিয়ে রাস্তার বেহাল দশা ছিলো বলা চলে । এই রাস্তা দিয়ে চলাচলের জন্য মানুষের ব্যপক ভাবে সমস্যার সৃষ্টি হয়েছিলো । বিভিন্ন সময় দেখা গেছে এই স্যাঁতস্যাঁতে কাদার কারনে অটো মিশুক উল্টো হয়ে পড়েছে । এই সমস্যা সমাধানের জন্য পাগলা বাজার বহমুখী সমবায় সমিতির নেতৃবৃন্রা কয়েকদিন আগে সবাইকে নিয়ে রাস্তায় নামে কি করলে এই সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়।
ইতিমধ্যে কুতুবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া সকল ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন আগামী ৫ রমজানের মধ্যে এই সমস্যার সমাধান করার । যাতে করে কিছুটা হলেও চলাচলের উপযোগী করা যায়। তবে বাজার সমিতির নেতারা তখন জানিয়েছিলেন ,সেটাও যদি করা সম্ভব না হয় তাহলে এই রাস্তাতে যে কাদা সৃষ্টি হয়েছে সেই কাদা উঠিয়ে ফেলে সমাধানের চেষ্টা করা হবে। আর তা না হলে ব্যবসায়ীরা অনেক লোকসানের মধ্যে পড়বে।তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে এই সমস্যার সমাধান করার।
এই পাগলা থেকে দেলপাড়া রোডটি দিয়ে প্রতিনিয়তই প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে আর ২০ হাজারেরও বেশি গাড়ি চলাচল করে।যেহেতু এইখানে বাজার ও শপিংমল আছে তাই এই এলাকার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ।তাই এই এলাকার ব্যবসায়ী ও সাধারন মানুষের চাওয়া এই রাস্তাটি যেন স্থায়ীভাবে সমাধান করা হয় তাহলে এই এলাকার মানুষের অনেকটাই দূর্ভোগ কমে আসবে।
শুধু তাই নয় এই রাস্তাটি এলজিইডির আওতায় থাকার কারনে নিজে থেকে রাস্তাটি মেরামত করতে আসেনি। তবে কথা রেখেছে এলজিইডি ঈদের আগেই রাস্তার কাজ শেষ করা হলো আগামী দু এক দিনের মধ্যে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হবে।
তবে এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, এই রাস্তাটি দিয়ে দিনের বেলায় যেন কোন ধরনের ভারি যানবাহন ,ট্রাক যাতে প্রবেশ না করে এগুলোর কারনে বেশি যানযটের সৃষ্টি হয়ে থাকে। আর এই রাস্তাটি আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিলো যার অবসান ঘটেছে। আমরা এই রাস্তার বেহাল দশার কারনে দীর্ঘদিন কোন ধরনের ব্যবসা করতে পারিনাই এমনকি যেই বিক্রি হতো তা দিয়ে দোকান ভাড়া পর্যন্ত উঠতো না। আশা করছি এই রাস্তাটি হওয়ার কারনে আমরা ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হয়েছি। এন.হুসেইন/জেসি


