Logo
Logo
×

বিশেষ সংবাদ

ইফতাররত অবস্থায় মৃত্যুবরণ করেন খেলাফত মজলিসের আমীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৮:৩০ পিএম

ইফতাররত অবস্থায় মৃত্যুবরণ করেন খেলাফত মজলিসের আমীর
Swapno

 

# হীরা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি

 

 

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের আয়োজনে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান এবং সিয়ামের শীর্ষক আলোচনা ইফতার মাহফিলে খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবাযের আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত বয়ান পেশ করে মোনাজাত শেষে ইফতার করা অবস্থায় মাটিতে লুটিয়ে পরেন।

 

পরে সহকর্মীরা তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করে তবুও তার জ্ঞান না ফিরলে চাষাড়া ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মহানগর খেলাফত মজলিসের প্রচার সম্পাদক জাহিদ হাসান তিনি বলেন, আমাদের খেলাফত মজলিসের আমীর আর আমাদের মাঝে নেই তিনি ইন্তেকাল করেছেন। ইফতারের খারার মুখে নেওয়ার সাথে সাথে তিনি স্ট্রোক করে মারা যান। ইসলাম হার্ট সেন্টারের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জানা যায়, ৭ এপ্রিল ১৫ রমজান জামতলা হীরা কমিউনিটি সেন্টারে গতকাল মহানগর খেলাফত মজলিসের আয়োজনে বিশিষ্ট আলেম, রাজনৈতিক, শিক্ষাবীদ, সাংবাদিক এবং পেশাজীবীদের সম্মানে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান এবং সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণঞ্জ মহানগর খেলাফত মজলিশের সভাপতি শরীফ মুহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল আওয়াল, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল কাদির, কাশীপুর মাদ্রাসার শায়খুল হাদীস আবদুস সবুর।

 

বিশিষ্ট আলেমেদীন মুফতি এহতেশামুল হক কাশেমী, দেওভোগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাইল হোসেন,খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, খেলাফত মজলিসের যুগ্ম আহবায়ক এ বি এম সিরাজুল মামুন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহসহ অন্যান্য ওলামাগণ। খেলাফত মজলিসের আমীর মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরীর এমন হঠাৎ মৃত্যুতে তার সহকর্মী ও পরিবারের  মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

 

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পরপর নারায়ণগঞ্জে চলে আসেন। সে সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে ইফতাররত অবস্থায় তার মৃত্যু হয়।

 

মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেন, উনার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

নগরীর ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাওন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তারপর আমরা পরীক্ষা করে দেখেছি উনি আর নেই।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন