ব্রেন টিউমারে শয্যাশয়ী কামাল মৃধাকে দেখতে গেলেন আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০২:১৪ পিএম
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী অবস্থায় দিন যাপন করছেন আওয়ামী লীগের এক সময়ে ডাকসাইটে নেতা ছিলেন কামাল মৃধা। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় তার বাসায় দেখতে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
সেই সাথে মেয়র আইভী কামাল মৃধার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অতি দ্রুত তার সুস্থতা কামনা করেন। একই সাথে কামাল মৃধার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে মেয়র আইভী সহ সকলেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আদিনাথ বসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত।
জাহাঙ্গীর আলম বলেন, আমরা একসাথে রাজনীতি করেছি। নারায়ণগঞ্জের রাজপথ কাঁপিয়েছি। তার সাথে আমাদের কত স্মৃতি রয়েছে। আজ সে গুরুত্বর অসুস্থ অবস্থায় দিন যাপন করছে। তাকে দেখে আমাদের অনেক খারাপ লেগেছ। দোয়া করি আল্লাহ যেন তাকে অতিদ্রুত সুস্থতা দান করেন। কামাল উদ্দিন মৃধা ৭ জানুয়ারী ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। মৃধা পরিবারের পরিবারের ছয় সন্তানের মধ্যে কামাল তৃতীয়। তিনি জয়গোবিন্দ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ থেকে ১৯৮১ সালে বিএসসি সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।
সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক (১৯৭৯-৮১), নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক (১৯৭৯-৮০), সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি চলতি দায়িত্বে (১৯৭৯-৮০), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নারায়নগঞ্জ জেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ শহর শাখা, সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখা। প্রতিষ্ঠাতা সভাপতি সেন্টাল ইয়ুথ ক্লাব। কামাল মৃধার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এন.হুসেইন/জেসি


