Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে স্বপরিবারে শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম

প্রধানমন্ত্রীর সাথে স্বপরিবারে শামীম ওসমান
Swapno



বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বপরিবারে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে।  এ সময় শামীম ওসমানের সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সালমা ওসমান লিপি, পুত্র ইমতিনান ওসমান অয়ন, পুত্রবধূ ইরফানা আহমদ রাস্মী, মেয়ে লাবিবা জ্জোহা ওসমান ও নাতী আরজিয়ান ওসমান।

 

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ব্যক্তিগত সচিব (পিএস) হাফিজুর রহমান মান্না জানান, সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেছেন শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় তাঁরা সেখানে অবস্থান করেছেন। তবে, কি বিষয় নিয়ে তাদের কথা হয়েছে, সে বিষয় জানেন না তিনি।

 

 

এদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান গণমাধ্যমকে বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আমার মেয়ের ভালো ফলাফলে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে যেতে বলেছিলেন। সেখানে তিনি সবাইকে স্নেহ করেছেন, নাতিকে অনেক আদর করেছেন। আমার নাতি তাকে পেয়ে তার মধ্যে নিজের দাদিকে খুঁজে পেয়েছেন।

 

 

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সাক্ষাতের ছবি ছড়িয়ে পড়েছে। ছবি গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানের পরিবারের সদস্যদের বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। সাক্ষাতের এই বিয়ষ নিয়ে শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন তার ফেসবুক আইডিতে লেখেছেন, ‘জীবনে অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়ন হলো, পবিত্র মাহে রমজান মাস এ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুপুর সাথে সৌজন্য সাক্ষাৎ এর সৌভাগ্য হলো।’ এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন