মুজিবুল হক কবীরের ৭১ তম জন্মদিন পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০১:০২ পিএম
৭০ দশকের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুজিবুল হক কবীরের ৭১ তম জন্মদিন পালন হয় গ্লোরী ফাষ্টফুড রেস্টুরেন্ট, বি.বি রোড, নারায়ণগঞ্জ এ যুগান্তর স্বজন সমাবেশ, নারায়ণগঞ্জ এর সভাপতি জাহাঙ্গীর ডালিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক মোঃ মনির তালুকদার, সদস্য নাজমুল, সাকিচ এবং স্যারের সহপাঠি ও বন্ধু মহল উপস্থিত ছিলেন- তারেক হক টিটু, বীর মুক্তিযোদ্ধা মহসিন সরকার, আবুল হোসেন কামরান, মহসীনউর রহমান, মোঃ আনোয়ার হোসেন, রোমান হোসেন, গৌতম কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সফিকূল ইসলাম।
১১ই এপ্রিল ১৯৫২ সালে তার জন্ম। ১৯৭২ সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি কবিতার পাশাপাশি প্রবান্ধেও তার শক্তিমত্তার পরিচয় দিয়েছেন। অনুবাদেও তিনি সমানদক্ষ তার উল্লেখযোগ্য গ্রন্থ হল পা যে আমার অনড় পাথর, রাতের শিরায় আগুন, শূণ্যে বেঁধেছি ঘর, নির্বাচিত কবিতা, ছন্দের ঘর-বাড়ি, পর্ব থেকে পর্বান্তরে, অনুভূতির ডালপালা নির্বাচিত প্রবন্ধ প্রভৃতি। তিনি দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন। এন.হুসেইন/জেসি


